ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গাজীপুরে অবৈধ গ্যাসের আগুনে ১২টি ঘর ও মালামাল পুড়ে ভস্মীভূত

গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকায় আগুনে একটি বসতবাড়ির ১২টি ঘর ও ঘরে থাকা  সব মালামাল পুড়ে ভস্মীভূত  হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়ভাবে জানা গেছে, অবৈধ গ্যাস লাইন-সংযোগ থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে।বৃহস্পতিবার (১২ আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ভিয়েলাটেক্স স্পিনিং মিলসের সামনে আবুল কাশেমের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।বাড়ির মালিক আবুল কাশেম জানান, তিনি ১২টির মতো আধপাকা টিনশেড ঘর তৈরি করে স্থানীয় কারখানার শ্রমিকদের ভাড়া দিয়েছেন। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে হাঁটতে বের হওয়ার কিছু সময় পর তিনি আগুন লাগার খবর পান। মুহূর্তেই আগুন বাড়ির ১২টি কক্ষেই ছড়িয়ে পড়ে। পরে তিনি ঘটনাস্থলে এসে শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দেন। তাৎক্ষণিক আগুন লাগান কারণ জানাতে পারেননি তিনি।তবে নাম প্রকাশে অনিচ্ছুক আগুনে পুড়ে যাওয়া বাড়ির এক ভাড়াটে জানান, আগুনে পুড়ে যাওয়া বাড়িটিসহ আশপাশের সব বাড়িতেই অবৈধ গ্যাস-সংযোগ ছিল। ভোরে অবৈধ গ্যাস-সংযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন লাগার পরপরই আশপাশের বাড়িগুলো থেকে অবৈধ গ্যাস-সংযোগ খুলে নিচ্ছেন বাড়ির মালিকরা।শ্রীপুর ফায়ার সার্ভিসের স্শটেন অফিসার ইফতেখারুল ইসলাম রায়হান জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘণ্টাখানেকের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেননি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি ।

ads
ads
ads

Our Facebook Page

↑